Hire the best Logo Mockup professionals... Hire Freelancers Buy Now!

How to copy text from image

How to copy all text from picture?How to copy text from photos?

অনেক অ্যাপ দিয়ে ছবি থেকে লেখা কপি করা যায়।তবে বাংলা লেখা কপি করা যায় না। আজ আমি দেখাবো কিভাবে ছবি থেকে যেকোনো লেখা কপি করবেন।অনেকেই হয়তো জানেন ট্রিকসটি।যারা জানেন তারা এড়িয়ে যাবেন পোস্টটি।যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি।

কিভাবে ছবি থেকে বাংলা লেখা কপি করবো?

আমরা যারা মোবাইল দিয়ে বিভিন্ন টেক রিলেটেড কাজ করি কিংবা বিভিন্ন সময় দেখা যায় যে স্ক্রীন এর বাংলা লেখা গুলো কপি করার প্রয়োজন পড়ে।অনেক সময় প্লে স্টোর থেকে অনেক অ্যাপ সেভ দিয়ে বাংলা লেখা কপি করার চেষ্টা করি,কিন্তু মেথড টা তেমন কার্যকরী না।তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো,কিভাবে আপনি আপনার ফোনের স্ক্রীন এ থাকা সব বাংলা কিংবা অন্য ভাষার লেখা কপি করবেন সহজেই।

Copy any text from image



আবার অনেক সময় দেখা যায়,কোনো ছবি তে কিংবা স্ক্রীনশট এ থাকা লেখা কপি করার প্রয়োজন পড়ে।তার জন্য অনলাইনে অনেক টুলস রয়েছে,কিন্তু এখন একটি অ্যাপ শেয়ার করবো,যেটি দিয়ে যেকোনো ছবি থেকে লেখা কপি করতে পারবেন অনেক সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়া।

প্রথমে আমাদের দরকার হবে Google Lens অ্যাপটি।সেভ করে নিন প্লে স্টোর থেকে।


অ্যাপটি ওপেন করুন। বিঃদ্রঃ ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন থাকা লাগবে।


তারপর Open Photo Gallery তে ক্লিক করুন


তারপর পারমিশন চাইবে,Allow করে দিন


তারপর যে পিকচারটি থেকে লেখা কপি করবেন সেটি সিলেক্ট করুন


তারপর নিচে Text এ ক্লিক করুন



তারপর Select All এ ক্লিক করুন


তারপর Copy Text এ ক্লিক করুন


দেখুন আমার লেখা গুলো ক্লিপবোর্ড এ কপি হয়ে গিয়েছে


নোটপ্যাড এ পেস্ট করলাম,দেখুন..সব লেখা কপি হয়ে গেছে।


তো,আশা করি টিউটোরিয়াল টি আপনার জন্য হেল্পফুল হবে যদি আপনি যেকোনো ছবি থেকে লেখা কপি করার উপায় খুঁজে থাকেন।কিংবা যদি কিভাবে স্ক্রীনের লেখা কপি করবো সেই প্রশ্ন আপনার মনে থেকে থাকে।

About the Author

Hey there! I'm Farhan, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

إرسال تعليق